সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
কালিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মিত তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কালিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মিত তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মিত তিনটি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১ টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাহার আলী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) এসও শুভেন্দু হালদার, উপজেলা ভূমি অফিসের নাজির সরোয়ার হোসেন প্রমুখ।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজাহার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে পাউখালী, বসন্তপুর ও নাজিমগঞ্জ বাজার সংলগ্ন তিনটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এলজিইডি’র জায়গায় নির্মিত স্থাপনা উচ্ছেদেও অভিযান পরিচালনা করা হবে। যারা অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে সরকারি জায়গা দখলের সাথে জড়িত হবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *