সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
সুন্দরবন সুরক্ষায় জীবন বাজিরেখে কাজ করেন বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারী গণ

সুন্দরবন সুরক্ষায় জীবন বাজিরেখে কাজ করেন বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারী গণ

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর)প্রতিনিধিঃ

বাংলাদেশের সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপর লীলাভূমি। যেখানে স্বল্প সংখ্যক বনরক্ষীদের জীবন বাজি রেখে সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত।

সাতক্ষীরা পশ্চিম বনবিভাগের আওতাধীন১৫০১ পয়েন্ট ৪ বর্গ কিলোমিটার বন রয়েছে।
এই বন সুরক্ষায় রয়েছে বনবিভাগের চারটি স্টেশন আট টি টহল ফাঁড়ী চারটি সুন্দরবন অভয়রন‍্য কেন্দ্র ও একটি রেঞ্জ।
বনবিভাগের সর্বমোট  জন সংখ্যা ১৪৩ জন, তবে
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন রয়েছে কয়েকটি সাগর, অশংখ‍্য নদী ও খাল।
সাতক্ষীরা সুন্দরবনে রয়েছে বাঘ, হরিণ, শুকর, বানর, বন মোরগ,মুরগি সহ রয়েছে বহু জাতীর পাখির বসবাস, তারই মাঝে জীবনের ঝুঁকি নিয়ে বন পাহারা দিয়ে যাচ্ছে বনবিভাগের বনকর্মিরা।
এই বনে প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি হয়েও প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ সহ বন্যপ্রাণির আক্রম, যেমন জলে কুমির ডাঙ্গায় বাঘ সহ শারীরিক সমস্যা যেকোনো মুহূর্তে ঘটতে পারে।
 সেই নির্জন প্রকৃতির মাঝে টিকে থাকতে হয় বন রক্ষীদের,কোথাও বনের মধ্যে নির্জনতায় আপনজন অথবা জনমানুষ শূন্য এই প্রকৃতির নির্বাসনে কোন নেটওয়ার্ক ও মেলেনা সেখানেই।
এসব কিছুর মধ্যে ও সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত থাকেন বন রক্ষি ও বন কর্মকর্তারা।
 পশ্চিম বন বিভাগ সহ বাংলাদেশ অংশে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা উল্লেখ করতে হলে আইলা থেকে শুরু করে সর্বশেষ হামুন পর্যন্ত একটি তথ্যে দেখা গেছে প্রায় সকল প্রাকৃতিক দুর্যোগ সতর্ক সংকেত  উপকূল ছুঁয়ে গেছে।
 কোন কোন সময় লোকালয়ে সুন্দরবন সহ বড় ধরনের আঘাত হয়েছে,সে সময়ও টিকে ছিলেন বন রক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত থাকেন।তাই প্রাকৃতিক দুর্যোগ উপকূলে কতটুকু আঘাত হানবে সেটুকু সুন্দরবনের উপরে আঘাত করবে কিনা সে বিষয়েটুকু সংকেতের মাধ্যমে জেনেও বনরক্ষীদের বনে থাকতে হয়।
শুধুমাত্র সুন্দরবন সুরক্ষার জন্য ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, বুলবুল সুন্দরবনের উপর দিয়ে বয়ে যাওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,লক্ষ লক্ষ গাছ ধ্বংস হয়েছে বহু জাতী প্রাণী।
 প্রকৃতি আপন ক্ষতি কাটিয়ে উঠতে পারলেও বনরক্ষীদের সব সময় সুরক্ষায় নিবেদিত হতে হয়েছে।
 এ বিষয়ে বনবিভাগের কর্মকর্তার কাছে জানতে চাইলে বন কর্মকর্তা বলেন
 সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনের বড় একটি অংশ, এখানে জনবল প্রয়োজন ছাড়া অনেক কম, গভীর সুন্দরবনের টহলরত ফাঁড়ী হতে লকালয়ে আসতে ৮ থেকে ৯ ঘন্টা সময় লাগে, চলাচলের যানবাহন খুবই সংকট, তিনি আরো বলেন আমারা সুন্দরবন সুরক্ষায় জীবন বাজীরেখে কাজ করে আসছি, আমাদের জীবনের ঝুঁকি ভাতা নেই।
সরকারের আরো সব বাহিনীর রয়েছে রেশন ভাতা, তবে বনবিভাগের নেই এধরনের সুবিধা তাই আমাদের দাবী জনবল বাড়াতে হবে, ঝুঁকি ভাতা দিতে হবে এবং আমাদের চলাচলের জানবাহন বৃদ্ধি করলে সুন্দরবন সুরক্ষা আরো গতি শীল হবে বলে মনে করেন এই কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার একটি কাঁকড়া আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনবিভাগ সদস্যরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১২টার সময় মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ থেকে কাঁকড়া জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ  আড়ৎ থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সুন্দরবনের কাঁকড়া শরণখোলা আড়ৎ থেকে জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *