সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
মহাসপ্তমী পূজা আজ,মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দূর্গার বন্দনা

মহাসপ্তমী পূজা আজ,মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দূর্গার বন্দনা

নিজস্ব প্রতিবেদকঃ

আজ শনিবার (২১ অক্টোবর) মহাসপ্তমী। শাস্ত্রমতে মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে (ষোল উপাদানে) দেবীর পূজা হবে। অশুভ শক্তিকে শোধনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সপ্তমী তিথি।

সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে, পাড়া-মহল্লায় বইছে উৎসবের আমেজ। সকালে চক্ষুদানের মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে ত্রিণয়নী দেবীর প্রতিমায়। দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ অনুষ্ঠিত হয়েছে।

তিথির সায়ংকালে অনুষ্ঠিত হয়েছে দেবীর সপ্তমী বিহিত পূজা। আজ ৯টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে শুদ্ধ করে দেবীর পূজা করা হয়। এছাড়া দিনব্যাপী চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *