সংবাদ শিরোনামঃ
গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা  দেবহাটার পারুলিয়ায় সন্ত্রাস, পতিতাবৃত্তি, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা সুন্দরবনে পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা” অনুষ্ঠিত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীসহ সর্বমোট সাত জন ডাকাত অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ কালিগঞ্জের উজিরপুর প্রগতি সংঘের টিভি-চেয়ার সরিয়ে নেওয়াসহ কেওড়া গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ
সাতক্ষীরা ৪ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী

সাতক্ষীরা ৪ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী

 শ‍্যামনগর প্রতিনিধিঃ
 সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য,সাবেক পুলিশ কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক আসন এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরা সহ জনসাধারণের খোঁজ খবর নিচ্ছেন।
তিনি অবসর গ্রহণ করার পরবর্তী সময় থেকে শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক আসনের জনগণের পাশে থেকে উন্নয়নের কাজ করে যাচ্ছেন এবং শেখ হাসিনার উন্নয়নের প্রচারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে মানুষের কাছে বিভিন্ন ধরনের উন্নয়ন্মুখী তথ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন।
 এ সময় স্থানীয় জনসাধারণ মনে করেন সাবেক এই পুলিশ কর্মকর্তা আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী হলে অবহেলিত এলাকার মানুষের  উন্নয়ন ঘটবে।
 এ বিষয়ে শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক আসনের আওয়ামী মনোনয়ন প্রত্যাশী সাবেক পুলিশ কর্মকর্তা আলহাজ্ব শেখ আতাউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,
 মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে পাঠালে আমি উপকূলের মানুষের পাশে থেকে উপকূলীয় অঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই।
 তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশ ও দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটে,সেই উন্নয়নকে অব্যাহত রাখতে শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনে নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচন করতে চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *