সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
 আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে সিসিডিবির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা ২০২৩

 আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে সিসিডিবির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা ২০২৩

বুড়িগোয়ালিনী (শ‍্যামনগর)প্রতিনিধিঃ

অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি

এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন  দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বে-সরকারী প্রতিষ্ঠান সিসিডিবি ও সিসিআরসি এর ইয়ুথ  টিমের উদ্যোগে।
 বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় এর পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 উক্ত সাঁতার প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী পুলিশিং ফোরামের সভাপতি মোল্লা আমজাদ হোসেন, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম, জি,এম দিদারুল আলম।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এর উপজেলা সমন্বয়কারী সুজন কুমার, জগদীশ ও কংকন বৈরাগী প্রমূখ।
সাঁতার পরিচালনা করেন গাজী আব্দুল হাকিম।
 সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আল মামুন, দ্বিতীয় স্থান অধিকার করেন গোলাম আজম, তৃতীয় স্থান অধিকার করেন সিসিআরসির ইয়ুথ টিমের টিম লিডার ইমাম হোসেন।
 অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার উঠিয়ে দেন উপস্থিত অতিথিগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *