সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগর উপকূল থেকে  ৩দিনের সাংবাদিক কর্মশালায় এম এ হালিমের যোগদান

শ্যামনগর উপকূল থেকে  ৩দিনের সাংবাদিক কর্মশালায় এম এ হালিমের যোগদান

পীযূষ বাউলিয়া পিন্টু মুন্সিগঞ্জ শ্যামনগর প্রতিনিধি :
  বাংলাদেশের সর্ব দক্ষিণে  শ্যামনগর উপজেলা থেকে সাংবাদিক হিসেবে মনোনীত হয়ে  তিন দিনের প্রশিক্ষণে এম এ হালিম অংশ নিতে যাচ্ছেন ঢাকাস্থ  এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) কার্যালয় ।  এম এ হালিম উপকূলীয় অঞ্চল শ্যামনগরের দীর্ঘদিন সাংবাদিকতার সাথে নিজেকে উৎসর্গ করে পত্রদূত পত্রিকার উপকূলীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি একাধারে উপকূলীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং একটি অনলাইন পোর্টাল উপকূলীয় বার্তা এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। উপকূলের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ গণমানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরায় দেশে ও দেশের বাইরে বিভিন্ন মহলে সমাদৃত হয়েছেন।
উপকূলের ভূমি, জলা ও বনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ভূমিকা বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণের আয়োজন করেন যেখানে দেশ-বিদেশের  বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকবেন। আগামী  ৫ থেকে ৭ অক্টোবর ২০২৩ তারিখে  ৩ দিন ব্যাপী কর্মশালায় ঢাকা ও ঢাকার বাইরে ইলেকট্রনিক্স প্রিন্ট  মিডিয়ার নির্ধারিত গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণের মাধ্যমে কর্মশালার যোগদানের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন  দৈনিক পত্রদূত পরিবারের সাংবাদিকবৃন্দ সহ উপকূলীয় প্রেসক্লাবের সাংবাদিকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *