সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন
সুন্দরবনে নিখোঁজের পাঁচ দিন পর যুবকের মাথা উদ্ধার

সুন্দরবনে নিখোঁজের পাঁচ দিন পর যুবকের মাথা উদ্ধার

বাগেরহাট প্রতিনিধিঃ

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর পরিবার ও গ্রামবাসী মিলে শিপার হাওলাদার (২২) নামের এক যুবকের মাথা ও পরিধেয় প্যান্ট উদ্ধার করেছে। রবিবার ১ অক্টোবর সকালে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতলা বন থেকে এসব উদ্ধার করা হয়। ঘটনাস্থলে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখে উদ্ধারকারীদের ধারনা সে বাঘের আক্রমনে নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) এসএম আশিকুর রহমান ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন তালুকদার জানান, বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের পুত্র গত ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে শিপার বনে মাছ ধরতে যায়। কিন্তু সারাদিনেও ফিরে না আসায় উৎকণ্ঠায় পড়েন পরিবারের লোকজন। রবিবার সকালে পরিবারের লোকজনসহ শতাধিক গ্রামবাসী বনে তল্লাশি শুরু করে। পরে, সকাল ৮টার দিকে বনের তুলাতলা নামক স্থান থেকে শিপারের মাথা ও রক্তমাখা প্যান্টটি পাওয়া যায়।

পূর্ব সুন্দরবনের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা (এসও) মো. রবিউল ইসলাম জানান, বনের তুলাতলা নামক স্থান থেকে শিপার নামে এক যুবকের মাথা উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে, বাঘের আক্রমনেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বনে নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *