সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
কুয়াকাটায় সংবাদ সম্মেলনে এখনো ডিম আসেনি ইলিশের পেটে নিষেধাজ্ঞা পেছানোর দাবি করেন মৎস্য ও জেলে সমিতির নেতারা

কুয়াকাটায় সংবাদ সম্মেলনে এখনো ডিম আসেনি ইলিশের পেটে নিষেধাজ্ঞা পেছানোর দাবি করেন মৎস্য ও জেলে সমিতির নেতারা

কুয়াকাটা প্রতিনিধি ।।

এখনো ডিম আসেনি ইলিশের পেটে’, নিষেধাজ্ঞা পেছানোর দাবি জেলেদের। এখনো ডিম আসেনি ইলিশের পেটে।

তাই সরকারের নির্ধারিত ১২ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীর বড় মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুরের জেলে ও ব্যবসায়ীরা।
সরকারের সব সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে মৎস্য ব্যবসায়ীরা এ দাবি তুলে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মহিপুর বন্দর মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির হলরুমে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন- মহিপুর বন্দর আড়ত মালিক সমিতির সভাপতি মাসুম ব্যাপারী, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। এছাড়া বন্দরের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি মাসুম ব্যাপারী বলেন, কোনো ইলিশের পেটে এখন পর্যন্ত ডিম আসেনি। ১২ অক্টোবর নিষেধাজ্ঞা শুরু হলে ইলিশ মাছের প্রজনন বৃদ্ধিতে সরকারের নেওয়া পদক্ষেপ ভেস্তে যাবে। তাই ১২ অক্টোবরের পরিবর্তে ৩০ অক্টোবর থেকে থেকে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণের দাবি জানাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *