সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
সাতক্ষীরা শ্যামনগরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি

সাতক্ষীরা শ্যামনগরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি

উপকূলীয় অঞ্চল(শ্যামনগর) প্রতিনিধিঃ
পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ  যা টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭শে সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জোন ট্যরিস্ট পুলিশ এর আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বুড়িগোয়ালিনী খেয়াঘাট থেকে একটি র‍্যালি শুরু হয় এবং বুড়িগোয়ালিনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুরিস্ট পুলিশ জোন অফিসে এসে শেষ হয়।
র‍্যালিটিতে অংশ গ্রহণ করেন টুরিস্ট পুলিশ, জনপ্রতিনিধি, পর্যটনবাহী ট্রলার মালিক সমিতি, স্থানীয় জনসাধারণ।
সাতক্ষীরা জোন ট্যুরিস্ট পুলিশের এস আই সুজিত কুমার দাশ বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে গতিশীল করার জন্য টুরিস্ট পুলিশ সব সময় পর্যটকদের নিরাপত্তায়  নিয়োজিত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *