সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
 শ্যামনগর উপকূলে কার্বন নিঃসরণ কমানোর দাবিতে জলবায়ু ধর্মঘট করেছেন উপকূলের তরুণ জলবায়ু কর্মীরা

 শ্যামনগর উপকূলে কার্বন নিঃসরণ কমানোর দাবিতে জলবায়ু ধর্মঘট করেছেন উপকূলের তরুণ জলবায়ু কর্মীরা

 উপকূলীয় অঞ্চল (শ‍্যামনগর) প্রতিনিধিঃ
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বুড়িগোয়ালিনী খোলপেটুয়া নদীর পাড়ে  ইয়ুথনেট, বনজিবি যুব সংগঠন ও সিসিআরসি ইয়ুথ গ্রুপ এর সহযোগিতায় ধর্মঘট অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন  ইয়ুথনেট ও সিসিআরসি ইয়ুথ গ্রুপের ইমাম হোসেন, শামীম হোসেন ও নাজমুল হোসেন,বনজীবী যুব সংগঠনের শরিফুল ইসলাম, সাকিব হোসেন, নাজিম রনি প্রমুখ।
তরুণ জলবায়ু কর্মীরা বলেন
যেভাবে প্রলয়ংকরী বন্যা, তাপ প্রবাহ ও দাবানল বিশ্ব জুড়ে চলছে তা রুখতে হলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করতেই হবে। আমরা বৈশ্বিক উষ্ণায়নের বদলে যে সেদ্ধ হওয়ার যুগে প্রবেশ করেছি সেই আগুনে আর জীবাশ্ম জ্বালানি ঢালা যাবেনা।
 নয়া জীবাশ্ম জ্বালানির যুগ শেষ হয়ে গেছে, আর নবায়নযোগ্য জ্বলানির উপরেই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ।
জলবায়ু কর্মীরা আরো দাবি তুলেন ,জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের অবিলম্বে ন্যায্য জ্বালানি রূপান্তর অত্যন্ত জরুরী।
 আমরা যত বেশি অপেক্ষা করব, আমাদের পৃথিবী এবং আমাদের ভবিষ্যতের জন্য তত বেশি খরচ বাড়বে, ক্ষয়-ক্ষতি বাড়বে। নবায়নযোগ্য শক্তির প্রসার এবং ন্যায্য পরিবর্তনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি জরুরী। নতুন জীবাশ্ম জ্বালানিকে আমাদের না বলার  এবং পরিচ্ছন্ন শক্তির বিকল্প গ্রহণ করার এখনই উপযুক্ত সময়।কার্বন নিঃসরণের জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশের মানুষকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *