সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগরে প্রকল্প পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শ্যামনগরে প্রকল্প পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি :

শ্যামনগর উপজেলার সম্মেলন কক্ষে কারিতাস বাংলাদেশের আয়োজনে ২০ সেপ্টেম্বর সকাল ১১ টায় প্রকল্প পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ পরিচিতি ও টেকসই জীবিকায়ন সহনশীলতা প্রোগ্রাম (সিএসএলআরপি)-২ কার্যক্রমের আওতায় অস্ট্রেলিয়ান এইড ও কারিতাস অস্ট্রেলিয়ার আর্থিক সহযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাস, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। প্রোগ্রাম উদ্বোধক ও উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। পরিচিতি পর্বে শেষে প্রকল্প বিষয়ে উপস্থাপন করেন কারিতাস শ্যামনগরের সিএমএলআরপি-২ প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা ডঃ সুমন কুমার মালাকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন, ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শোকর আলী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার কান্তি মজুমদার, প্রাণি সম্পদ সার্জন সুব্রত কুমার বিশ্বাস, কৈখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ শাহানুর আলম, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান । মুক্তা আলোচনায় বক্তব্য রাখেন গোপাল মুন্ডা, অষ্টমী মালো, কারিতাস ঢাকা অফিসের প্রতিনিধি প্রভাতী জি রোজারিও, সাংবাদিক ও উন্নয়ন কর্মী পীযূষ বাউলিয়া পিন্টু প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *