সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
শ্যামনগর সদর মটরসাইকেল সমিতির মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

শ্যামনগর সদর মটরসাইকেল সমিতির মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগর সদর মটরসাইকেল পরিবহন মালিক সমবায় সমিতির পক্ষ থেকে সকল মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় সহস্রাধীক মানুষের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮ই সেপ্টেম্বর বিকাল ৫.৩০ মিনিটে শ্যামনগর এফএম মার্কেটে সমিতির সভাপতি মোঃ ছাবের মিস্ত্রির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, সমিতির উপদেষ্টা ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এস এম কামরুল হায়দার নান্টু।এসময় আরো উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন আ’লীগের সাধারণ পতিত পাবন মন্ডল,সাবেক ইউপি সদস্য রামকৃষ্ণ মন্ডল, সমিতির উপদেষ্টা জি এম মমিনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান,উপজেলা অনলাইন নিউজ ক্লাব সভাপতি মারুফ হোসেন মিলন,থানার এস আই খবির হোসেন প্রমুখ। বিভিন্ন ইউনিয়নের মটরসাইকেল সমিতির সভাপতি সম্পাদক ও সদর মটরসাইকেল সমিতির নেতৃবৃন্দ শত শত বিভিন্ন পর্যায়ে শ্রমিকগণ উপস্থিত ছিলেন। সদ্য মৃত্যুবরণ কারী সদস্য মোঃ শাহাজাহান আলী কারিকর সহ সমিতির সকল বিদায় সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ কামরুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *