সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
বাগেরহাটে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

বাগেরহাটে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গজালিয়া গ্রামে ভয় দেখিয়ে অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পুটিখালি ইউনিয়নের গজালিয়া গ্রাম থেকে অভিযুক্ত তাওহিদ হাওলাদারকে (২৩) গ্রেফতার করা হয়েছে। এর আগে এ ঘটনায় ওই ছাত্রীর দিনমজুর বাবা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। গ্রেফতার তাওহিদ গজালিয়া গ্রামের আলামিন হাওলাদার এর ছেলে।

গত ২৬ জুলাই (বুধবার) রাত ১১টার দিকে এ ঘটনা ওই ধর্ষনের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান।

পুলিশ জানায়, ওই স্কুল শিক্ষার্থীর মা অসুস্থ্য হলে গত (২৪ জুলাই) সোমবার তার বাবা ও মা ডাক্তার দেখানোর জন্য খুলনাতে যায়। এ সুযোগে গত বুধবার রাত ১১টার দিকে প্রতিবেশি তাওহিদ ওই শিক্ষার্থীর বাড়ীতে ঢুকে তার ফুফাতো ভাইকে হাত-পা বেধে ওই শিক্ষার্থীকে জোর করে ধর্ষন করে। ধর্ষন শেষে ওই শিক্ষার্থীকে (১৪) কে উলঙ্গ করে তার ফুফাতো ভাই এর পাশে দাড় করিয়ে তাওহিদ তার ব্যবহৃত মোবাইল ফোনে ছবি ধারণ করে এবং কাউকে কিছু বললে তাদের এই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তিতে বাড়ীতে এসে ঘটনা জানতে পেরে ওই ছাত্রীর বাবা মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ওই স্কুল ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামী তাওহিদ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। ওই ছাত্রীর ডাক্তারি পরিক্ষার জন্য বাগেরহাট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *