সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
নারী উদ্যোক্তাদের বিনা জামানতে লোন দিবে এবি ব্যাংক

নারী উদ্যোক্তাদের বিনা জামানতে লোন দিবে এবি ব্যাংক

ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধি:

‘নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে বিনা জামানতে লোন দেয়া হবে’ এবি ব্যাংক সাতক্ষীরার কলারোয়া শাখার উদ্বোধন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধভাবে এমন কথা জানিয়েছে অতিথিরা। সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলারোয়া উপজেলা পৌর সদরের চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় এবি ব্যাংক কলারোয়া শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি এবি ব্যাংক খুলনার আঞ্চলিক প্রধান আরিফ কামাল চৌধুরী।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের অনলাইন পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শাখার অপারেশন ম্যানেজার কাজী আব্দুল ওয়াকিল, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন বাচ্চু, পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ কলারোয়া শাখার ডিজিএম মোহাম্মদ ওবায়দুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ক্ষুদ্র জনগোষ্ঠীর উন্নয়নে এবি ব্যাংক এখন কলারোয়ায়। মূল শাখার সকল সেবা এখন কলারোয়া উপ-শাখায়। ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী, নারী উদ্যোক্তা সহ সকলের জন্যই নির্দিষ্ট সেবা নিয়ে এবি ব্যাংক এখন আপনাদের পাশে। বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ বিল, পাসপোর্ট এর চালান অর্থ জমা দিতে পারবেন সকলে। এবং নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে বিনা জামানতে ৯.১% হারে লোন দেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *