সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
সাতক্ষীরার নলতায় প্রশিক্ষণার্থী নির্বাচনে কমিউনিটি মোবিলাইজেশন সভা

সাতক্ষীরার নলতায় প্রশিক্ষণার্থী নির্বাচনে কমিউনিটি মোবিলাইজেশন সভা

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার নলতায় সেইপ প্রকল্পের প্রশিক্ষণার্থী নির্বাচনের লক্ষে কমিউনিটি মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রফেসর ডাঃ আ.ফ.ম রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল সেন্টারের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সেইপ প্রকল্পের আওতায় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থনীতিবিদ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খালিকুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দীন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার।

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন নলতা হাসপাতালের সুপারিনটেন্টেন্ড ডাঃ আবুল ফজল মাহমুদ বাপী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা কেন্দ্রীয় আহছানীয়া মিশনের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, প্রফেসর ডাঃ আ.ফ.ম রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল সেন্টারের পরিচালক বদিউজ্জামান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসউজ্জামান খোকন প্রমুখ।

এসময় ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)’ প্রকল্পের আওতায় ফ্যাশন গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করছে। তাছাড়া প্রতিষ্ঠানে আইটি, ইলেক্টিক্যাল, ওয়াল্ডিং, মোটর ড্রাইভিং, অটোমোবাইল সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ চলমান রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে সারাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ চলমান রয়েছে। তাছাড়া দক্ষতা অর্জন না করা গেলে উন্নত দেশে রুপান্তিত করা সম্ভব না। তাই আমাদের সততার সাথে কাজ করতে হবে। ভাল মানুষ হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে হবে। সুখি ও সমৃদ্ধি বাংলাদেশ গড়তে নিজেদের দক্ষ করে তোলার বিকল্প নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *