সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগর আটুলিয়াতে ডাকাতির সাথে জড়িত অভিযোগে গ্রেপ্তার ২

শ্যামনগর আটুলিয়াতে ডাকাতির সাথে জড়িত অভিযোগে গ্রেপ্তার ২

শ‍্যামনগর প্রতিনিধিঃ

গত শুক্রবার রাতে শ্যামনগরে শিক্ষক পরিমল কুমার রায়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে ডাকাতিকৃত মালামালের কিছু অংশ। শনিবার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল রাত সাড়ে ৩টার দিকে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন, উপজেলার দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামে আব্দুল গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী ও হায়বাতপুর গ্রামে শেখ ইসমাইল হোসেনের ছেলে শেখ জাহিদুল।

শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে প্রথমে নয়ন ঢালীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শেখ জাহিদুল কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তির স্বীকারোক্তিমতে আটুলিয়া গ্রামে ইউনুস গাজীর পরিত্যাক্ত খড়ের গাদার নিচ থেকে ২টি স্বর্ণের রুলি ও ৮হাজার টাকা সহ ৬টি শাড়ি উদ্ধার করা হয়। অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে ওসি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *