সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে  বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ 

কালিগঞ্জে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে  বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে বাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
 বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে ১৬ শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ১৩ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি বলেন, “বঙ্গবন্ধুর গড়া স্বাধীন দেশের নাগরিক আমরা, স্বাধীন এ দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন-আমাদের পরিবর্তন দরকার, তিনি তা করেছেন। ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া করতে হবে এবং মানুষের মত মানুষ হতে হবে, বাল্যবিবাহকে না বলতে হবে।
অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাজী মিজানূর রহমানসহ শিক্ষার্থী, অভিভাবক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *