সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
পারুলিয়া ইউপি চেয়ারম্যনের ইমো হ্যাক করে টাকা দাবি

পারুলিয়া ইউপি চেয়ারম্যনের ইমো হ্যাক করে টাকা দাবি

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু’র ইমো অ্যাকাউন্ট হ্যাক করে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। শুক্রবার এঘটনায় আইনি প্রতিকার চেয়ে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
সাধারণ ডায়েরীতে উল্লেখ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ০১৭১৫৪৪৬৯০১ মোবাইল নাম্বারটিতে স্যোশাল নেটওয়ার্কিং’র ইমো অ্যাপ ব্যবহার করতেন। সম্প্রতি কোন প্রতারক চক্র তার ওই ইমো আইডি হ্যাক করে পরিচিতি বিভিন্ন ব্যাক্তিদের কাছে অর্থ সহায়তা দাবি করছে। যারা তাদের ফাঁদে পা দিচ্ছেন তাদেরকে ০১৮৬৫৬৭৪৪৫০ নাম্বারের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলছে ওই প্রতারক চক্র। এতে তার সম্মানহানি ও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তিনি এঘটনার প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরীসহ প্রতারক চক্রের খপ্পরে না পড়তে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *