সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
দেবহাটা উপজেলা মাসিক পরিষদের সমন্বয় সভা

দেবহাটা উপজেলা মাসিক পরিষদের সমন্বয় সভা

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলামের সঞ্চলনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, তদন্ত নুরুস সালাম সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমোততুল্লাহ গাজী আসমান, দেবহাটা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবলু, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, সহকারী বিআরডিপি কর্মকর্তা সোহরাব হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন ও সমস্যা তুলে ধরার পাশাপাশি চলতি অর্থ বছরের শেষ এবং পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে উপজেলা ইমাম সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *