সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিগঞ্জে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার 

“বিজ্ঞান মনস্ক প্রজন্ম, সারা বিশ্বের স্বপ্ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জের পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জুন) সকাল ১১ টায় পানিয়া আশ্রয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আশ্রয় বিজ্ঞান ক্লাবের সভাপতি ডাক্তার আব্দুল মাজীদের সভাপতিত্বে ও পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক পিএম ফিরোজ আহমেদ, মৌতলা ইউপিসি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদার, সংরক্ষিত মহিলা আসনের সাবেক ইউপি সদস্যা শাকিলা আমিন প্রমূখ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াস উদ্দিন আহমেদ এবং বিচারকের দায়িত্ব পালন করেন পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকু, দৈনিক কালো চিত্র পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মাসুদ পারভেজ ক্যাপ্টেন ও আব্দুর রহিম।

এ বিতর্ক প্রতিযোগিতায় ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে এবং শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে।

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *