সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
মোরেলগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে ফালগুনি পরিবহন খাদে, আহত ১৫

মোরেলগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে ফালগুনি পরিবহন খাদে, আহত ১৫

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জের নব্বইরশি বাসষ্টান্ডের টাউন স্কুল সংলগ্ন সাইনবোর্ড টু শরণখোলা আঞ্চলিক মহা সড়কে দূর্ঘটনা কবলিত হয়ে ফালগুনি পরিবহন খুলনা মেট্রো-ব-১১-০০৮৯ নম্বর বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে বিদ্যুৎ এর খুটি ভেঙ্গে খাদের পড়ে যায়।

শুক্রবার বিকাল ৪ টার দিকে শরণখোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফালগুনি পরিবহন যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানের সাথে মূখোমূখী সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে বলে জানা যায়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

ভ্যান চালক মোহাম্মদ ফজলু গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধর করে স্থানীয় একটি ক্লিনিক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কা জনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে ভ্যান চালক মোহাম্মদ ফজলুর রহমানের এ দূর্ঘটনায় একটি পা ভেঙ্গে যায় ও মাথায় আঘাত লাগে। আহত ভ্যান চালক খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের বাসিন্দা। পরিবহনের অপর আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এ্যাড আমিরুল আলম মিলন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌছে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *