সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জ উদীচীর পথনাটক সাতক্ষীরা মানুষের মুখে মুখে

কালিগঞ্জ উদীচীর পথনাটক সাতক্ষীরা মানুষের মুখে মুখে

সেলিম শাহারীয়ার ,সাতক্ষীরা:

তথ্য অধিকার,জলবায়ু পরিবর্তন ন্যায় বিচার ও জলবায়ুর প্রভাব মোকাবিলা শীর্ষক বিষয়ে কাজ করছে বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ। তারা আবারও নতুন পথ নাটক নিয়ে আসছে সাতক্ষীরাবাসীর জন্য। বৃহস্পতিবার ২২ জুন ২০২৩ তারিখ বিকাল ৫টায় “তথ্য অধিকার,জলবায়ু পরিবর্তন ন্যায় বিচার ও জলবায়ুর প্রভাব মোকাবিলা” পথনাটকটির প্রথম মঞ্চস্থ হয় সাতক্ষীরার ব্যাংদাহ গোবরদাড়ী কলেজিয়েট স্কুল প্রঙ্গনে। আসন্ন ঈদুল আযহার পরে কালিগঞ্জ উপজেলা ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে নাটকটি মঞ্চস্থ্ হবে। নাটকটি রচনায় আগ্রগতি সংস্থা, সাতক্ষীরা। আর্থিক সহযোগিতায় দ্যা কাটার সেন্টার বাংলাদেশ ও বাস্তবায়নে আগ্রগতি সংস্থা সাতক্ষীরা। তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন ন্যায় বিচার ও জলবায়ুর প্রভাব মোকাবিলা শীর্ষক পথ নাটকটি বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে মঞ্চস্থ করছেন বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ, সাতক্ষীরা এর নাট্যদল। দলিত ও প্রান্তিক নারীদের তথ্য অধিকার বৃদ্ধিমূলক প্রকল্পে সামাজিক দায়বদ্ধতা থেকে উদীচী নাট্যদল এই কাজটি করছে। বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ এর সভাপতি সেলিম শাহারীয়ার প্রতিবেদককে বলেন “ আমরা উদীচীকর্মী সমাজের সকল অসংগতির বিরুদ্ধে সংস্কৃতির নাটক, গানে প্রতিবাদ করি। এটা আমারে সাংগঠনিক কাজ। করোনাকালীন সময়ে সমগ্র সাতক্ষীরার প্রতিটি উপজেলায় ৪০টি স্থানে আমার রচনায় “বাঁচতে হলে জানতে” হবে পথ নাটকটি করে ছিলাম। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও ন্যায় বিচার নিয়ে কাজ করছি। আমাদের তথ্য অধিকার আইন এর খুটিনাটি বিষয় মানুষকে জানাচ্ছি।সাতক্ষীরার মানুষ নাটক প্রেমী সাধারন মানুষ নাটক দেখে অনেক কিছু জানতে পারছে। আগামীতে আমরা এই বিষয়ে আরো কাজ করার আশা আছে। আমাদের সাথে যে সমস্ত সহযোগি সংগঠন বা সংস্থা সহযোগিতা করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

বাংলাদেশ উদীচী কালিগঞ্জ শাখা সংসদ, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় নয় সমগ্র সাতক্ষীরাতে তাদের নাটকে যে মানুষের তথ্য সেবা দিয়ে যাচ্ছে তার জন্য সকল শ্রেণীপেশার মানুষ সাধুবাদ জানিয়েছে তাদের পরিবেশনায় নতুন কিছু দেখতে চায় জানতে চায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *