সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
বুড়িগোয়ালিনীতে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দূর্যোগ স্বেচ্ছাসেবকদের মধ্যে ত্রৈমাসিক সভা 

বুড়িগোয়ালিনীতে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দূর্যোগ স্বেচ্ছাসেবকদের মধ্যে ত্রৈমাসিক সভা 

ফজলুল হক উপকূলীয় প্রতিনিধিঃ

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় বারসিকের আয়োজন নেটজ বাংলাদেশের সহযোগিতায় ১৮ই জুন ২৩ রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভাটিতে বারসিক পরিবেশ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর ফাতিমা আক্তারের সঞ্চালনায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুর রউফের

সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউপি সদস্য সদস্যাবৃন্দ,বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা, বুড়িঃ পরিবার পরিকল্পনা পরিদর্শক, সাংবাদিক,সিপিপি টিম লিডার,এনজিও প্রতিনিধি, গ্রাম পুলিশ, ইউনিয়ন পর্যায়ে দূযোগ স্বেচ্ছাসেবক কমিটির নেতৃবৃন্দ সহ বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার এবং উপজেলা সমন্বয়কারী মননজয় কুমার মন্ডল। ত্রৈমাসিক সভায় লক্ষ্য,উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন এ্যাডভোকেসী এ্যাসিসটেন্ট ফজলুল হক।

 

ত্রৈমাসিক সভাটিতে দূর্যোগ স্বেচ্ছাসেবক কমিটির সদস্যরা বলেন,বুড়িগোয়ালিনী ইউনিয়নের মানুষ আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

আমরা প্রাকৃতিক দূর্যোগতো ঠেকাতে পারবো না,কিন্তু

আমরা নিজেরা সচেতনতার মাধ্যমে জানমাল রক্ষা করতে পারবো। আমাদের বারসিক পরিবেশ প্রকল্পের মাধ্যমে আমরা প্রশিক্ষণ ও পেয়েছি দুযোগ ব্যবস্থাপনা ও জলবায়ু ঝুকি হ্রাস বিষয়ে। প্রশিক্ষণ পাওয়ার পর থেকে আমরা দুর্যোগের আগে, সময়কালীন, পরে কি কি করতে হবে, সেগুলো মানুষকে সচেতন করছি।

সিপিপি টিম লিডার ফজলুল করিম বলেন,দুর্যোগ স্বেচ্ছাসেবকরা ভাল কাজ করছে। বিগত ঘূর্ণিঝড় মোখার সময়ও তাদের কাজ করতে দেখে গেছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বলেন, আমি সকলের বক্তব্য শুনেছি। দুর্যোগের ঝুঁকি মোকাবেলা করার জন্য সকলে কাজ করছে বলেই আজ ক্ষতিগ্রস্ত কম হচ্ছে মানুষ। সে জন্য আমাদের ঐক্য বন্ধ ভাবে কাজ করলে দূর্যোগের ঝুঁকি হ্রাস পাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *