সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
বাগেরহাটে মুইনুদ্দীন চিস্তী রহঃ আজমীর শরিফের সিঃ খাদেম কলীমুদ্দিন চিস্তির আগমন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বাগেরহাটে মুইনুদ্দীন চিস্তী রহঃ আজমীর শরিফের সিঃ খাদেম কলীমুদ্দিন চিস্তির আগমন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে কচুয়ায় ভারত উপমহাদেশের ইসলাম প্রচারক সুলতানুল আউলিয়া খাজা গরিবে নেওয়াজ মুইনুদ্দীন চিস্তী রহঃ এর মাজার আজমীর শরিফের সিনিয়র খাদেম হাজী সৈয়দ কলীমুদ্দিন চিস্তির আগমন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) সকালে উপজেলার হাজরাখালী বাজারে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ভারত উপমহাদেশের ইসলাম প্রচারক সুলতানুল আউলিয়া খাজা গরিবে নেওয়াজ মুইনুদ্দীন চিস্তী রহঃ এর মাজার আজমীর শরিফের সিনিয়র খাদেম হাজী সৈয়দ কলীমুদ্দিন চিস্তি। কচুয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম শোকরান রব্বানীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন

বক্তারা বলেন, বাংলাদেশের মনুষ বরাবরই ধর্মপ্রান। পীর আউলিয়াদের প্রতি তাদের অঘাত বিশ্বাস। দুনিয়ায় পীর আউলিয়াদের আগমন ঘটেছিল ‘সিরাজাম মুনিরা’ তথা আলোকোজ্জ্বল প্রদীপরূপে। তৎকালীন সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে পীর আউলিয়ারাই মানুষকে আলোর পথ দেখান এবং প্রতিষ্ঠা করেন সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা।

এ দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে মুইনুদ্দীন চিস্তী রহঃ এর মাজার আজমীর শরিফের সিনিয়র খাদেম হাজী সৈয়দ কলীমুদ্দিন চিস্তি বাগেরহাট খানজাহান আলী রহঃ মাজার শরীফ পরিদর্শন ও পীর সাহেবের কবর জিয়াতর করেন। এ সময় খানজাহান আলী রহঃ মাজারের প্রধান খাদেম ফকির শেরে আলী তাকে অভ্যার্থনা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *