সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগরে ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি অ্যাওয়ারনেস এনগেজমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

শ্যামনগরে ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি অ্যাওয়ারনেস এনগেজমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

শ‍্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) এর আয়োজনে ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি অ্যাওয়ানেস এনগেজমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের আওতায় ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক ও রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতা ২৩মে কাঁঠাল বাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে, ২৪ মে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে, ২৫ মে রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠে ও ২৭মে ত্রিপানি বিদ্যাপীঠে ভাব বাংলাদেশ দিনব্যাপী কমিউনিটি অ্যাওয়ারনেস এনগেজমেন্ট প্রোগ্রাম আয়োজন করে।

২৭মে অনুষ্ঠানে ত্রিপানী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। সম্মানী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খাঁন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ পাঠ করেন ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ইসরাত জাহান, এবং গীতা পাঠ করেন ৯ম শ্রেনীর শিক্ষার্থী কেয়া মন্ডল।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম মল্লিক। বক্তব্য রাখেন
অভিভাবক সদস্য দেবী রঞ্জন মন্ডল, অভিভাবক জি এম শাহিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে এলাকার সুধীজন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের বিভিন্ন প্রোগ্রাম, স্থানীয় কমিউনিটিকে বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করে বিদ্যালয়ের উন্নয়ন ও নতুন শিক্ষাক্রমের শিক্ষার্থীদের পাঠদানের উপর বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় সুধীজন আলোচনা করেন। শিক্ষার্থীরা “সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণ সমাজকে বিপথগামী করছে ” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা করেন। কমিউনিটি অ্যাওয়ারনেস এনগেজমেন্ট প্রোগ্রাম শেষে শিক্ষার্থীদের ইংরেজি, গণিত ও কম্পিউটার বিষয়ে দক্ষতা যাচাই করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম ও শ্যামনগর টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষণ আব্দুল্লাহ আল মামুন ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিপানী বিদ্যাপীঠের ইংরেজী শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *