সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
চিতলমারীতে এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চিতলমারীতে এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারীতে এক কেজি গাঁজা সহ মিন্টু বিশ্বাস (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) গভির রাতে উপজেলার খলিশাখালী গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খলিশাখালী গ্রামের রুহিদাস বিশ্বাসের ছেলে।

শনিবার (২০ মে ) সকালে চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্বিত্তে মিন্টু বিশ্বাসের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিন্টু বিশ্বাসের নিজ শয়ন কক্ষের খাটের নিচে বস্তায় কসটেপ দ্বারা মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চিতলমারী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *