সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
গাবুরায় মৎস‍্য ঘেরের পানি নিষ্কাশনের আউট ড্রেন না থাকায় ঘেরের পানিতে তলিয়ে যাচ্ছে মানুষের চলাচলের রাস্তা

গাবুরায় মৎস‍্য ঘেরের পানি নিষ্কাশনের আউট ড্রেন না থাকায় ঘেরের পানিতে তলিয়ে যাচ্ছে মানুষের চলাচলের রাস্তা

এম এ হালিম শ‍্যামনগর থেকেঃ
শ‍্যামনগর উপজেলার অধিকাংশ ইউনিয়নে মৎস‍্য ঘেরে মাছ চাষ করে থাকেন।
তবে মাছ চাষীদের ঘেরের কোন প্রকার আউট ড্রেন করেন না, সরকারি রাস্তা অধিকাংশ ঘের মালিক ব‍্যবহার করে থাকেন।
সরোজমিনে গাবুরা চকবারা এলাকায় যেয়ে দেখাযায় মৎস‍্য চাষীদের ঘেরের পানি নিস্কাশনের জন‍্য কোন প্রকার আউট ড্রেন নেই সকল মৎস চাষী সরকারি রাস্তা ব‍্যবহার করে ঘের করছে।
ডুমুরিয়া মঠর শ্রমিক সমিতির সদস্যরা বলেন গোনমূখে ঘেরে জুয়ার উঠাইলে চকবারা গোলাপ সরদারের বাড়ি হইতে মোতালেব তরফদারের বাড়ি পর্যন্ত সরকারি রাস্তায় ঘেরের পানি উঠেযাওয়ায় চলাচল কর যায় না।
চকবারা গ্রামের আবুল কাশেম বলেন ঘেরে আউট ড্রেন না করে সরকারি রাস্তা ব‍্যবহার করার কারনে যেমন সরকারি রাস্তার ক্ষতি করছে তেমনি এলাকার মানুষের চলাচলের বিঘ্ন ঘটাচ্ছে ঘের মালিক গণ।
এবিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মাসিদুল আলমের কাছে জানতে চাইলে চেয়ারম্যান বলেন ঘেরের পানিতে মানুষের চলাচলের রাস্তা তুলিয়ে যাচ্ছে,আমি সরোজমিনে যেয়ে দেখেছি চকবারা এলাকার মানুষের চলার অনউপযোগি হয়ে পড়া রাস্তা টি।
চেয়ারম্যান আরো বলেন ইউনিয়ন পরিষদের চকিদার কে নির্দেশ দেওয়া হয়েছে এসমস্ত ঘের মালিকদের নোটিশ করে ডেকে নিয়ে আশার জন‍্য। তাছাড়া চেয়ারম্যান বলেন কোন প্রকার সরকারি রাস্তার ক্ষতি করে ঘের করা যাবেনা।
ঘের করতে হলে ঘেরের পাশ দিয়ে আউট ড্রেন রেখে তার পরে ঘেরে পানি উঠাতে হবে,
আমার ঘেরের লবন পানিতে পাশের কোন ফসল, মিষ্টি পানির পুকূর ক্ষতি হচ্ছে কি,সমস্থ বিষয়দি খেয়াল রেখে ঘেরে মাছ চাষ করেন তাহলে কোন অভিযোগ থাকবেনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *