সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
সাতক্ষীরায় ইউপি চেয়ারমানসহ আটক ৯, ৩৪ জনের নামে মামলা

সাতক্ষীরায় ইউপি চেয়ারমানসহ আটক ৯, ৩৪ জনের নামে মামলা

নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরার পাটকেলঘাটার ধনদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে আসামি ধরতে গিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগে ওই ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত শনিবার ঘটে যাওয়া এ ঘটনায় আজ রোববার র‍্যাবের পক্ষ থেকে ৩৪ জনকে আসামি করে পাটকেলঘাটা থানায় একটি মামলা করা হয়েছে।
আজ আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
আটককৃতরা হলেন, তালা উপজেলার ধানদিয়া ইউপি চেয়ারম্যান ও পাঁচপাড়া গ্রামের মৃত সামাদ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম সরদার, তার ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুল ইসলাম ওরফে সুমন সরদার, একই গ্রামের জামাল সরদারের ছেলে কবিরুল সরদার, মৃত আফতাব সরদারের ছেলে বহিস্কৃত পুলিশ সদস্য রফিকুল ইসলাম ওরফে শওকত সরদার,এরশাদ সরদারের ছেলে সোহাগ ও সোহান, কাশেম খাঁর ছেলে আফজাল খাঁ ও সেনেরগাতি গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে আজগার আলী।

র‌্যাব- ৬ খুলনার সাতক্ষীরা শাখার কর্মকর্তা মেজর গ্যালিব জানান, পাঁচপাড়া গ্রামের আলম সরদারের নামে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে জানতে পেরে তাদের কয়েকজন সদস্য যাঁচাই করতে যান। এ সময় র‌্যাব সদস্যদের হালকা ও গুরুতর জখম, সরকারি কাজে বাধা দেওয়া ও তিন হাজার ৫১০ টাকা চুরির অভিযোগে ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ নয়জনকে আটক করা হয়।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় সাতক্ষীরা র‍্যাব-৬ এর ডিএডি বাবুল মিয়া বাদী হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৬। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *