সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপসহকারী প্রকৌশলী শাহছুর আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, রিপোর্টার্স পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রাজু আহমেদ, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, মিলিনিয়াম ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারী সঞ্জয় কুমার ঘোষ প্রমুখ।

প্রেসক্লাবের সহ-সভাপতি সাদেকুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কোষাধ্যক্ষ আহাদুজ্জামান আহাদ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মোখলেছুর রহমান মুকুল, সদস্য যথাক্রমে আফজাল হোসেন, আব্দুল মাজিদ, মোহাম্মদ জামাল উদ্দীন, জিএম মামুন, ফজলুল হক, আবুল কালাম বিন আকবার, রফিকুল ইসলাম, শের আলীসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *