সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ভেটখালী বাজারে ফিলিম স্টাইলে প্রকাশ্যে দিবা লোকে স্বর্ণের দোকানে লুটপাট ঘর দখল

ভেটখালী বাজারে ফিলিম স্টাইলে প্রকাশ্যে দিবা লোকে স্বর্ণের দোকানে লুটপাট ঘর দখল

জি,এম,শাহিদুজ্জামান ( লিয়ন )উপকূলীয়(শ‍্যামনগর) প্রতিনিধিঃ 

শ্যামনগর উপজেলা রমজাননগর ইউনিয়নে ভেটখালী বাজারে সন্তোষ মনি জুয়েলার্স এর মালিক দীনেশ রায়কে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ফিল্ম স্টাইলে দোকান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে একই ইউনিয়নের সোরা গ্রামের এশার আলী মোল্লার পুত্র আশরাফ মোল্লা,মহসীন মোল্লা, পলাশ মোল্লা সহ বহিরাগত২৫/৩০ জন সন্ত্রাসী। স্বর্ণলংকার ও নগদ টাকা লুট পাটের সময় দীনেশ রায় বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে। দীনেশ জানান,তার দোকানের ক্যাশে নগদ এক লক্ষ২০ হাজার টাকা সহমোট ১১/১২ লক্ষ টাকার মালামাল লুটপাট করা হয়েছে। লুটপাঠকারী আশরাফ মোল্লার কাছে জানতে চাইলে তিনি তারঘর উল্লেখ করে লুটপাট এর কথা স্বীকার করে বলেন যা করেছি করেছি মামলা মোকদ্দমা যা হয় হোক। ভেটখালী বাজার ব্যবস্থাপনা কমিটি সেক্রেটারির কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি খুব নেককার জনক। এমন ঘটনা ঘটনোর পূর্বে আমাদের জানানো উচিত ছিল। স্থানীয় মেম্বর মনোরঞ্জন মিস্ত্রি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এটা সম্পূর্ণ অমানবিক ব্যাপার। শ্যামনগর থানা পুলিশ ও শ্যামনগর জুয়েলার্স মালিক সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত দীনেশ রায় শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে শ্যামনগর থানা ওসি নুরুল হুদা বাদল জানান অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্যামনগর থানায় মামলা প্রস্তুতি চলছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *