সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন শেখ হাসিনা

শ্যামনগরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন শেখ হাসিনা

 এম এ হালিম শ‍্যামনগর থেকেঃ
 বাংলাদেশের সর্বদক্ষিন বৃহত্তম শ্যামনগর উপজেলাকে সম্পূর্ণ রূপে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসবে ঘোষনা দিয়েছেন বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।গত ইং (২২ মার্চ) বুধবার  সারাদেশে ‘ক’ শ্রেণীভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চতুর্থ পর্যায়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বাড়ির দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উক্ত  অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তিনি। এতে শ্যামনগর উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষনা দেওয়া হয়। শুধু শ্যামনগর নয়, জেলার সাতটি উপজেলার মধ্যে দেবহাটা ও কলারোয়া উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন তিনি।
শ্যামনগর উপজেলার চতুর্থ পর্যায়ে অবশিষ্ট ৬৯ পরিবারের হাতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত সরকারি বাসগৃহের দলিল ও চাবি হস্তান্তর সহ এ পর্যন্ত সর্বমোট ৪৮০টি অসহায় পরিবারকে পূণর্বাসন করা হয়েছে। ২২ মার্চ বুধবার শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের  নির্বাচিত সভাপতি জননেতা এস এম জগলুল হায়দার এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন ,শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ ও খালেদা আইয়ুব ডলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ জি এম আকবর কবীর,রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ এর পক্ষে এসআই মোমরেজ আলী , রাজনৈতিক নেতৃবৃন্দ , বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও এ প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নানা প্রতিকূলতা মোকাবেলা করে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিকসহ সকলকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি জমি পুনরুদ্ধার পরবর্তী আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করে সেখানে ভূমিহীন ও গৃহহীন পরিবার গুলোকে পুণর্বাসনের ব্যবস্থা করেছে শ্যামনগর উপজেলা প্রশাসন। প্রত্যেক পরিবারকে দুই শতক করে জমিসহ বাসগৃহ নির্মান শেষে ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর যুগান্তকারী এ প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাসগৃহ গুলোর নির্মানকাজে উন্নতমানের নির্মান সামগ্রীর ব্যবহার, চলাচলের জন্য এইচবিবি রাস্তা নির্মান, বিদ্যুতায়ণ, সুপেয় পানির ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *