সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
কালিগঞ্জে ফেনসিডিলসহ আটক-১

কালিগঞ্জে ফেনসিডিলসহ আটক-১

মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আনন্দ বিশ্বাস (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটকৃত ওই মাদক কারবারি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে।

থানা সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে এস আই আশিস ও এ এস আই জাফরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার উকসা এলাকা থেকে অভিযান চালিয়ে আনন্দ বিশ্বাসের চায়ের দোকানের সামনে থেকে তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৭২ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, আরোকৃত এই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *