সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
শ্যামনগরে এমপি জগলুল হায়দারের সাথে আনন্দঘন সময় কাটালেন নায়ক জায়েদ খান

শ্যামনগরে এমপি জগলুল হায়দারের সাথে আনন্দঘন সময় কাটালেন নায়ক জায়েদ খান

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

প্রিয় বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা “এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” এরই ধারাবাহিকতায় বিশিষ্ট অভিনেতা শিল্পপতি চিত্রনায়ক জায়েদ খান শ্যামনগরে পিকেএসএফের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর কৃষি প্রাণ বৈচিত্রে ডকুমেন্টরী করার জন্য সাতক্ষীরার শ্যামনগরে নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশনের কার্যালয়ে আসেন। এসময় স্থানীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের সাথে সৌজন্য সাক্ষাৎ হয় এবং কিছুক্ষণ আনন্দঘন সময় কাটান।

আজ ১৮ মার্চ (শনিবার) সকাল ১১ টার সময় নায়ক জায়েদ খানের আমন্ত্রণে সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার শুটিং স্থলে উপস্থিত হলে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। জায়েদ খান সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের উদ্দেশ্যে বলেন-“আমি এমপি জগলুল হায়দারের একজন ভক্ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি তার বিভিন্ন সামাজিক কর্মকান্ড দেখে মুগ্ধ, আমি সারা বাংলাদেশে এমন মানবিক মূল্যবোধ সম্পন্ন এমপি দেখেনি, যিনি একজন সংসদ সদস্য হয়েও নিজ সংসদীয় এলাকায় সাধারন মানুষের সাথে মিশে থাকেন কখনও কৃষক বেশে, কখনও গরীবের আমন্ত্রনে খাওয়ার খাওয়া, নিজ সাইকেল চালিয়ে বাজার করা , মাটির ঝুড়ি মাথায় নিয়ে কাজ করা, নদী ভাঙনে নিজে শ্রমিকদের সাথে কাজ করা, এতিম প্রতিবন্ধীদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া ও সহযোগীতা করা, শীতের সময়, রাস্তায় পাগলদের গায়ে কম্বল জড়িয়ে দেওয়া এধরনের কাজ করে চলেছেন। তিনি আরো বলেন-“আমি শ্যামনগরবাসীর নিকট আহবান রাখব এমন একজন গুনী এমপিকে আবারও নৌকার মাঝি করে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
সংসদ সদস্য এসময় জায়েদ খানকে শ্যামনগরের মাটিতে পদার্পণ করার জন্য ধন্যবাদ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *