সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জে মামলাবাজ আলাউদ্দিনের খপ্পরে পড়ে ১ টি পরিবার সর্বশান্ত

কালিগঞ্জে মামলাবাজ আলাউদ্দিনের খপ্পরে পড়ে ১ টি পরিবার সর্বশান্ত

কালিগঞ্জ প্রতিনিধিঃ

মামলা বাজ আলাউদ্দিনের খপ্পরে পড়ে সংযোগ আলী নামে ১টি পরিবারকে সর্বস্বান্ত করে ফেলেছে। নিকট আত্মীয় এক সচিবের নাম ভাঙিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে অন্যের বসত ভিটা জবর দখলের পাইতারার ঘটনা তদন্তে সত্যতা মিলেছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার(১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বাগ নলতা গ্রামে। ঘটনার প্রেক্ষিতে শনিবার বেলা ২টার সময় সরে জমিনে ঘটনাস্থলে গেলে বাগ নলতা গ্রামের সাঈদ, শাহীন, জাফরুল্লাহ, করিম কারিকর মোমিন সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান বাগ নলতা গ্রামের মৃত মমিন কারিকরের ছেলে সংযোগ আলী গং এবং আনসার আলীর ছেলে আলাউদ্দিন গংরা সম্পর্কে আপন চাচা ভাইপো।

নলতা মৌজার আর, এস ১৬৮ খতিয়ানের ১২৩৯ দাগ হতে বিভিন্ন দাগে ২ একর ৬৪ শতক জমি সমান দু’ভাগ করে ২টি পরিবার ভোগ দখল বসবাস করে আসছে। উক্ত জমির মধ্য হতে একই খতিয়ানের ২৯০৬, ২৯০৮ দাগে ২৬ শতকের মধ্যে আলাউদ্দিন গংরা ১৩ শতক এবং সংযোগ গংরা ১৭ শতক জমি ওয়ারেশ সূত্র প্রাপ্ত হইয়া বংশানুক্রমে ভোগ দখল ও বসবাস করে আসছে। সংযোগ আলীর বসবাসকৃত ভিটায় পাকা ভবন তৈরি করতে গেলে শুধুমাত্র হয়রানি করার জন্য আলাউদ্দিন একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সংযোগ আলী নিজের প্রাচীরের ভিতরে পাকা ভবন তৈরি করতে গেলে আলাউদ্দিন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় পিটিশন ৮৮/২৩ নং একটি মামলা দায়ের করে। মামলায় সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করলে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়।

এইভাবে গ্রামের সাধারণ মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে এবং তার নিকট আত্মীয় এর পরিচয় দিয়ে গ্রামের সাধারণ নিরীহ মানুষের নামে একাধিক মামলা দিয়ে মিথ্যা ভাবে হয়রানী করে আসছে। এ ব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে। এলাকাবাস এ ব্যাপারে ঘটনা সত্যতা জানার জন্য আলাউদ্দিন এর নিকট একাধিক ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *