সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন
কয়রায় দুই দফার অভিযানে ৪৪কেজি হরিণের মাংস সহ ৩ পাচারকারী আটক

কয়রায় দুই দফার অভিযানে ৪৪কেজি হরিণের মাংস সহ ৩ পাচারকারী আটক

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলায় কয়রা থানা পুলিশের পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৪ কেজি হরিণের মাংস সহ ৩ চোরা পাচারকারীকে আটক করেছে। রবিবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার দেউলিয়া বাজার মৎস্যকাটা থেকে ককসেটের মাধ্যমে প্যাকেট করে ঢাকার উদ্দেশ্য পাচার করার সময় ২৭ কেজি হরিণের মাংস সহ দক্ষিণ বেদকাশি ইউনিয়নের পাতাখালী গ্রামের সাহেব আলীকে আটক করে।
অন্যদিকে আরেকটি অভিযানে ১ঘন্টার ব্যাবধানে বেলা ১১ টায় উত্তর বেদকাশি ইউনিয়নের গাববুনিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭ কেজি হরিণের মাংস সহ ২ জন পাচারকারীকে আটক করে। আটককৃতরা হলেন খুলনার রুপসা উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাশেম ও খুলনা সদরের পালপাড়া রোডের বদর আল অসীম কোরাইশী।
এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *