সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনকর্মসূচী অনুষ্ঠিত

সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনকর্মসূচী অনুষ্ঠিত

শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সবার জন্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের পাশে জলবায়ু দূর্গত ইউনিয়ন বুড়িগোয়ালিনী ব্যারাকে(১১ মাচ ২০২৩) শনিবার সকাল ১১টা “সবার জন্য নিরাপদ খাদ্য” নিশ্চিতকরণের দাবিতে পেস্টি সাইড একশন নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিক (প্যানাপ) এবং বারসিকের আয়োজনে জনকর্মসূচি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে কৃষক, জেলে, মুন্ডা, আদিবাসী, বাগদি, সাংবাদিক, গবেষক, নারী পুরুষ সহ যুব, স্থানীয় সরকারের প্রতিনিধি অংশগ্রহণ করেন ।

নিরাপদ খাবার নিশ্চিত করতে সচেতনতা নিয়ে আলোচনা করেন বারসিকের গবেষক ও লেখক পাভেল পার্থ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন,জমিতে বিষ ব্যবহার বন্ধ করা। এছাড়া মানুষসহ গবাদি প্রাণী সম্পদ এবং সকলের নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য সকলের ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি। সেই সাথে সব খাবারকে নিরাপদ করার দাবি জানান। সমগ্র অনুষ্ঠান পরিচলনা করেন বারসিকের প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *