সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আবারও চোর আটক

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আবারও চোর আটক

 

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মেইন গেট থেকে ৭ কেজির অধিক আর্থিং কপার ক্যাবলসহ মোঃ মনিরুল ইসলাম (৪০) নামে এক চোরকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা। আটক মনিরুল কুষ্টিয়া জেলা সদরের সস্থিপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে এবং ওই বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা প্রায়।

 

আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আনসার ব্যাটালিয়ন-৩ অধিনস্থ রামপাল ক্যাম্পের একটি চৌকিশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আজ (২৬ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতর থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথের নির্দেশনায় সহকারী প্লাটুন কমান্ডার মোঃ সোহরাব হোসেনের নেতৃত্বে চৌকশ আভিযানিক দলটি বিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটে অবস্থান নিয়ে সন্দেহভাজন শ্রমিক মনিরুলকে তল্লাশি করে। তল্লাশির শেষে তার শরীরের সাথে লুকিয়ে রাখা ৭ কেজির অধিক আর্থিং কপার ক্যাবল ঊদ্ধার করা হয় এবং চোর চক্রের সদস্য মনিরুলকে গ্রেফতার করা হয়।

 

ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ আরো বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ চোরকে পুলিশে সোপর্দ করা হয় এবং রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

উল্লেখ্য গত বছরের মে মাস থেকে আজ পর্যন্ত ৫৩টির অধিক অভিযানে প্রায় ৫৮,১৯,৮০০/- (আটান্ন লক্ষ ঊনিশ হাজার আটশত) টাকার চোরাই মালামাল ও ৪১ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করে আনসার ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *