সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ
মোরেলগঞ্জে মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে জেলা মৎস্যজীবী লীগের সম্মেলন ২০২৩।সম্মেলন বাস্তবায়নের লক্ষে মোরেলগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে
বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় মোরেলগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি
ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন এমপি, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর
ফজলে সাইদ ডাবলু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবী লীগ আহবায়ক শেখ আব্দুস সবুর।অন্যান্যের মধ্যে বক্তব্য করেন যুগ্ম আহবায়ক অ্যাড. আফরোজুল ইসলাম, শিকদার জাহাঙ্গীর আলম,মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইখতিয়ার হোসেন দিলাল ও কৃষক লীগ আহবায়ক মো. আবুল কালাম আজাদ প্রমূখ।


মোরেলগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো.
মুনসুর আলী শেখ।সভায় বক্তারা আগামী ২০ মার্চ বাগেরহাট জেলা মৎস্যজীবী লীগের সম্মেলন সফল করার জন্য সকল নেতা কর্মিদের প্রতি আহবান জানান। সভা শেষে জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক শেখ আব্দুস সবুর নব-গঠিত মোরেলগঞ্জ পৌর মৎস্যজীবী লীগ আহবায়ক এস,এম কবির হোসেন এমদাদ ও সদস্য
সচিব পদে মোঃ কামাল শেখের নাম ঘোষনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *