সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
দেবহাটার নওয়াপাড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটার নওয়াপাড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত

 

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার নওয়াপাড়া ইউপিতে সারাদেশে বিএনপি’র নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর আয়োজনে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাবেশে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহানন্দ সরকার, ইউপি সদস্য যথাক্রমে ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আজগার আলী ছোটো, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী আসমান, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য শওকাত হোসেন, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মাহমুদ গাজী, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগের লীগ সরকার দেশের মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন করে চলেছে। বিগত সরকারের আমলে যেসব উন্নয়ন কল্পনা করা যেত না আজ তা বাস্তবে রূপ নিয়েছে। দেশের মানুষ আজ শান্তিতে আছে।কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা নানা ষড়যন্ত্রে নেমেছে। তারা দেশে উন্নয়ন ব্যাহত করতে ষড়যন্ত্র করেই চলেছে। আগামী নির্বাচনে আবারও দেশ নেত্রীকে ক্ষমতায় এনে দেশের উন্নয়নে অংশ নিতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *