সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত সাইদুল ইসলাম দীর্ঘ দুই মাস ২৫ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ঢাকার জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর তাঁর বাড়ি ফেরার খবরে পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রোদেলা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সাইদুল ইসলাম ঢাকার জাতীয় বার্ন ইউনিটে দীর্ঘ সময় চিকিৎসা গ্রহণ করেন। প্রায় তিন মাসের চিকিৎসা ও পরিচর্যা শেষে তিনি সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরেছেন।
সাইদুল ইসলামের বাড়ি ফেরার খবর পেয়ে তাঁকে দেখতে যান রোদেলা ফাউন্ডেশন এর পরিচালক ও সাতক্ষীরা জেলা বিএনপির কৃষক দলের নেতা সালাউদ্দিন লিটন। এ সময় তিনি সাইদুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, গাবুরা ইউনিয়নে গত(২০ জুলাই ২০২৬) তারিখে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুল ইসলাম গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে দীর্ঘ দুই মাস ২৫ দিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
সাইদুল ইসলামের সুস্থ হয়ে বাড়ি ফেরার মধ্য দিয়ে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁর দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা করছেন শুভাকাঙ্ক্ষীরা।
Leave a Reply