সংবাদ শিরোনামঃ
দৃষ্টিশক্তি হারানো যুবদল নেতা আলমগীরের পাশে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন দ্বিতীয় টাকি’ খ্যাত শ্যামনগর দুর্গাবাটিতে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে প্রতিমা বিসর্জন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের পিতা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু গাবুরায় বিদ্যুৎস্পৃষ্টে আহত সাইদুল ইসলাম সুস্থ হয়ে বাড়ি ফিরার খবর পেয়ে তাকে দেখতে জান সালাউদ্দিন লিটন  স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার পূজামণ্ডপ পরিদর্শন গাবুরায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান মাছুদুল আলম মহানবমীতে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা শাহজাহান রনি শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ
দৃষ্টিশক্তি হারানো যুবদল নেতা আলমগীরের পাশে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন

দৃষ্টিশক্তি হারানো যুবদল নেতা আলমগীরের পাশে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের দৃষ্টিশক্তি হারানো অসহায় যুবদল নেতা মোঃ আলমগীর হোসেন মল্লিক ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক ও গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সালাউদ্দিন লিটন।
মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি আলমগীর হোসেন মল্লিকের খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি আলমগীর ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

আলমগীর হোসেন মল্লিক গাবুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। কয়েক বছর আগে দৃষ্টিশক্তি হারানোর পর থেকে তিনি অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। দৃষ্টিশক্তি হারিয়ে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ায় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটছে তাঁর ও পরিবারের সদস্যদের।

এ অবস্থায় তাঁর খোঁজখবর নেওয়া এবং পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের খোঁজখবর নেওয়ার মতো উদ্যোগ সমাজে মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলমগীর হোসেন মল্লিক ও তাঁর পরিবারের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার প্রত্যাশা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *