সংবাদ শিরোনামঃ
দৃষ্টিশক্তি হারানো যুবদল নেতা আলমগীরের পাশে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন দ্বিতীয় টাকি’ খ্যাত শ্যামনগর দুর্গাবাটিতে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে প্রতিমা বিসর্জন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের পিতা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু গাবুরায় বিদ্যুৎস্পৃষ্টে আহত সাইদুল ইসলাম সুস্থ হয়ে বাড়ি ফিরার খবর পেয়ে তাকে দেখতে জান সালাউদ্দিন লিটন  স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার পূজামণ্ডপ পরিদর্শন গাবুরায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান মাছুদুল আলম মহানবমীতে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা শাহজাহান রনি শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার পূজামণ্ডপ পরিদর্শন

স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার পূজামণ্ডপ পরিদর্শন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র  চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

মঙ্গলবার  (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমীতে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজারী, আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করে।

তিনি বলেন, মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নসহ দেশের প্রতিটি অঞ্চলে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার এই চেতনাকে ধারণ করে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, যেকোনো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনের জন্য পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। দুর্গোৎসবকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *