সংবাদ শিরোনামঃ
দৃষ্টিশক্তি হারানো যুবদল নেতা আলমগীরের পাশে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন দ্বিতীয় টাকি’ খ্যাত শ্যামনগর দুর্গাবাটিতে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে প্রতিমা বিসর্জন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের পিতা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু গাবুরায় বিদ্যুৎস্পৃষ্টে আহত সাইদুল ইসলাম সুস্থ হয়ে বাড়ি ফিরার খবর পেয়ে তাকে দেখতে জান সালাউদ্দিন লিটন  স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার পূজামণ্ডপ পরিদর্শন গাবুরায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান মাছুদুল আলম মহানবমীতে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা শাহজাহান রনি শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ
দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু

দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু

দেবহাটা প্রতিনিধি || দেবহাটায় সখিপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে নির্বাচনি হাওয়া। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও সমর্থন প্রত্যাশা করছেন রাজপথের আন্দোলন-সংগ্রামের বারবার কারা নির্যাতিত নেতা, বিশিষ্ট সমাজসেবক মোখলেছুর রহমান মুকুল, ​চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে এবং সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করতে ২০অক্টোবর রোজ মঙ্গলবার বিকালে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন ওয়াডের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সর্বস্তরের মানুষ তাকে করতালি ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান।​ মোখলেছুর রহমান মুকুল দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দল ও জনগণের বিপদে-আপদে সবসময় পাশে থাকায় তিনি এলাকায় একজন নিবেদিতপ্রাণ ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।​শোডাউন শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় মোখলেছুর রহমান মুকুল বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থে রাজনীতি বা সমাজসেবা করি না। দীর্ঘ পথচলায় জনগণের ভালো-মন্দে পাশে থেকেছি, রাজপথে লড়াই করতে গিয়ে বারবার কারাবরণ করেছি। সখিপুর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমি আগামী ইউপি নির্বাচনে আপনাদের মহামূল্যবান দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করছি।”​শোডাউনে ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার হাজারো সাধারণ মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *