সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন

শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন

 উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সকারফাইট ফুটবল টুর্নামেন্ট সিজন-০৪-এর ফাইনাল ম্যাচ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় গাবুরা গোপাললক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব ও পাতাখালী সোনার তরী একতা যুব সংঘ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পাতাখালী সোনার তরী একতা যুব সংঘকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব।
খেলায় গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাবের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন আক্তার হোসেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য একই দলের সুমন নির্বাচিত হন ‘ম্যান অব দ্য ম্যাচ’।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ১২ নম্বর গাবুরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জি. এম. মাছুদুল আলম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন,উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জি. এম. ইমাম হাসান, ১ নম্বর ওয়ার্ডের সদস্য খান হাবিবুল্লাহ বাহার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও শহীদ জিয়া স্মৃতি সংসদ সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি শাহিনুর রহমান শাহীন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস. এম. দিদারুল ইসলাম এবং সাউদান চ্যারিটি যুব ফাউন্ডেশনের সভাপতি মো. হাবিবুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাবের সভাপতি ফয়সাল মাহমুদ।
খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের ফুটবল আয়োজন যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খেলা শেষে বিজয়িদের হাতে পুরস্কার উঠিয়ে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *