সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল স্মার্ট হসপিটালে বুধবার চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। সাতক্ষীরা পশ্চিম  সুন্দরবনে যৌথ অভিযান: দুটি ডিঙি নৌকা জব্দ, আটক ৭ কালিগঞ্জে আইনশৃঙ্খলা, চোরাচালান ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা কালিগঞ্জে ফল ব্যবসায়ীর কমিটি গঠন, সভাপতি মেহেদী বাবু, সম্পাদক জাকির ও কোষাধ্যক্ষ রাজ্জাক দেবহাটা উপজেলায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দেবহাটায় সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার
গাবুরায় ‘সকার ফাইট টুর্নামেন্ট ২০২৬’-এর সময়সূচি প্রকাশ, ফুটবলপ্রেমীদের মাঝে উচ্ছ্বাস

গাবুরায় ‘সকার ফাইট টুর্নামেন্ট ২০২৬’-এর সময়সূচি প্রকাশ, ফুটবলপ্রেমীদের মাঝে উচ্ছ্বাস

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে শুরু হতে যাচ্ছে ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ‘সকার ফাইট টুর্নামেন্ট ২০২৬’ (সিজন ৪)। স্থানীয় গোল্ডেন বয়েজ ক্লাবের আয়োজনে আগামী অক্টোবর থেকে মাঠ গড়াবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টকে কেন্দ্র করে দ্বীপ ইউনিয়ন গাবুরাসহ আশপাশের এলাকায় ক্রীড়ামোদী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে গাবুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। ইতোমধ্যে খেলার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর ২০২৬ (সোমবার) জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। পরদিন ৬ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো।

এরপর আগামী ৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বহুল কাঙ্ক্ষিত ও জমজমাট গ্র্যান্ড ফাইনাল। একই দিনে খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেওয়ার লক্ষ্যে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের আয়োজক সংগঠন গাবুরা গাইনবাড়ীর ‘গোল্ডেন বয়েজ ক্লাব’-এর প্রতিনিধিরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে তারা ধারাবাহিকভাবে এই আয়োজন করে আসছেন। সার্বিক প্রস্তুতি জোরকদমে চলছে। তারা আশা প্রকাশ করেন, স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিজন ৪-এর এই প্রতিযোগিতা একটি উৎসবমুখর ও সফল ফুটবল আয়োজনে পরিণত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *