সংবাদ শিরোনামঃ
শ্যামনগর কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ শ্যামনগর কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার খানজাহান আলী মাজারের দীঘির কুমির সরানোর সিদ্ধান্ত কালিগঞ্জে ইট সোলিং রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  সুন্দরবন বন্ধ হওয়ায় হাজার হাজার জেলে বাওয়ালি বেকার হয়ে পড়েছে নিখোঁজ বিজ্ঞপ্তিঃ শ্যামনগর গাবুরার ডুমুরিয়া বিলে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাবুরায় দাদা-পোতা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আগামীকাল পহেলা জুন তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন, প্রবেশ নিষেধ জেলে-বাওয়ালী-মৌয়ালী ও পর্যটকদের
শ্যামনগর কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

শ্যামনগর কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

জি এম ইমরান হোসেন কাশিমাড়ী প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এলাকায় জনসাধারণের চলাচলের সুবিধার্থে বিভিন্ন ভাঙা ও ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি। সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার গর্ত ভরাট ও চলাচল উপযোগী করার কাজ সম্পন্ন করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন ও গর্তের কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সদস্যরা নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে অংশ নেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। রাস্তার কারণে মানুষের ভোগান্তি কমাতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের সফলতা কামনা করেন।

কাশিমাড়ী ইউনিয়ন শ্যামনগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে স্থানীয় সড়ক যোগাযোগ মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *