সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
পবিত্র শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো দিনের ঐতিহ্য, বিকেলে পিঠা–পায়েসের উৎসব

পবিত্র শবে বরাত ঘিরে গ্রামে এখনও টিকে আছে পুরনো দিনের ঐতিহ্য, বিকেলে পিঠা–পায়েসের উৎসব

এম এ হালিম ।
পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে গ্রামবাংলায় আজও টিকে আছে বহু পুরনো দিনের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতি। আধুনিকতার ছোঁয়া লাগলেও এই বিশেষ দিনে গ্রামের মানুষ এখনো আগের মতোই আন্তরিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শবে বরাত পালন করে আসছেন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) বিকালে দেখাযায় গ্রামের রাস্তায় সকল বয়সী মানুষ পিঠা ও পায়েস নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শবে বরাতের দিন বিকেল থেকেই গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ঘরে ঘরে তৈরি হয় নানা ধরনের পিঠা ও পায়েস। বিশেষ করে চালের পিঠা, দুধ-চাল দিয়ে তৈরি পায়েস এবং মিষ্টান্ন বানানোকে ঘিরে ব্যস্ত হয়ে পড়ে পরিবারের নারী সদস্যরা। এই খাবার শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; প্রতিবেশী, আত্মীয়স্বজন ও দরিদ্রদের মাঝেও বিতরণ করা হয়।
গ্রামের বয়োজ্যেষ্ঠরা জানান, এই প্রথা বহু বছর ধরে চলে আসছে। তাদের বিশ্বাস, শবে বরাতের রাতে ইবাদতের পাশাপাশি একে অপরের সঙ্গে খাবার ভাগ করে নেওয়ার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও মানবিক সম্পর্ক আরও দৃঢ় হয়। সন্ধ্যার পর মসজিদে মসজিদে চলে বিশেষ নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল। অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের কবর জিয়ারত করেন।
স্থানীয় আব্দুল বারিক গাজী বলেন, “শবে বরাত মানেই আমাদের গ্রামে পিঠা-পায়েসের দিন। ছোটবেলা থেকে দেখে আসছি, এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছি।”
ধর্মীয় ও সামাজিক এই মিলনমেলা গ্রামীণ জীবনে এক অনন্য আবহ তৈরি করে। শবে বরাত উপলক্ষে গ্রামবাংলার এই পুরনো সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝেও ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *