সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান গাবুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নারী ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী তিনি ওই এলাকার মা-বোনদের সাথে ঘরে ঘরে গিয়ে সাক্ষাৎ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি মা-বোনদের উদ্দেশ্যে বলেন, নারীদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।
গণসংযোগকালে এলাকার নারী ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা, দুঃখ-কষ্ট ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ড. মোঃ মনিরুজ্জামান মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Leave a Reply