নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি কর্তৃক অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে রবিবার(২৫ জানুয়ারি ২০২৬) তারিখ আনুমানিক ২৩০ ঘটিকায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ কৈখালী এবং উত্তর কৈখালী বিওপির মধ্যবর্তী সুইচ গেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ BGB এবং RBG এর যৌথ টহল দল মালিকবিহীন অবস্থায় উল্লেখিত স্থান হতে একটি ভারতীয় পিস্তল( Six Shooter), ০৬ রাউন্ড গুলি, ৫০ বোতল উইনসিরিক্স সিরাপ এবং ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার আনুমানিক সিজার মূল্য ১২ লক্ষ টাকা। মূল্য উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য নিকটস্থ থানায় জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)অধিনায়ক,
পরিচালক,লেঃ কর্ণেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্।
Leave a Reply