সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
প্রচারণার প্রথম দিনে শ্যামনগরে বিএনপির ইউনিয়নভিত্তিক গণসংযোগ ও মিছিল

প্রচারণার প্রথম দিনে শ্যামনগরে বিএনপির ইউনিয়নভিত্তিক গণসংযোগ ও মিছিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম দিনেই সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মাঠে সক্রিয় উপস্থিতি জানান দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২২জানুয়ারি) বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীরা গ্রাম ও বাজারকেন্দ্রিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের বার্তা তুলে ধরেন। এ সময় ড. মোঃ মনিরুজ্জামান বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের প্রত্যাশা ও মতামত জানার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।

ইউনিয়নভিত্তিক কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দলীয় স্লোগানে মুখরিত মিছিলগুলোতে নির্বাচনী আমেজ আরও স্পষ্ট হয়ে ওঠে।

এদিকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারণার ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার শ্যামনগর উপজেলা সদরে বৃহৎ আকারে একটি গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মতে, প্রচারণার প্রথম দিনেই ইউনিয়ন পর্যায়ে বিএনপির সক্রিয়তা সাতক্ষীরা-৪ আসনে নির্বাচনী প্রতিযোগিতাকে আরও গতিশীল করে তুলেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *